খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতারা হলেন, উল্লাপাড়ার সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জাহিদুল ইসলাম (২২),আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের শোয়েব আলী (২০)।
জানা যায়, উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই-গোদরেজ মিলে কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে।
কামারখন্দ ওসি আব্দুর রউফ জানান, পরিবারের লোকজন রাজি না হওয়ায় আবেদনের প্রেক্ষিতে তদন্ত ছাড়াই বৃহস্পতিবার সকালে মরদেহগুলো স্বজনদের হস্তান্তর করা হয়।
খবরওয়ালা/এফএস