গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করি’। এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।