করতোয়া নদীতে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কোনো মানসিক ভারসাম্যহীন যুবকের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার বেজোড়া এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। এ ছাড়া বয়সও অনুমান  করা কষ্টকর। তবে মনে হচ্ছে বয়স ২০-২৫ বছর হবে।

ওসি শফিকুল ইসলাম বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

খবরওয়ালা/এফএস 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।