ধর্ষণকাণ্ডে শাবিপ্রবির দুই ছাত্র আজীবন বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রকে আজীবন বহিষ্কারের সুপারিশ এসেছে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আজকের সভায় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্র দাস পার্থ ও শান্ত তারা আদনানের বিরুদ্ধে।

পরে ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।