৫ আগস্টের পর কর্মস্থল থেকে ‘উধাও’ ১৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে। কর্মস্থলে যোগদান করার পরও অনেক পুলিশ সদস্য উধাও হয়ে যান। অনেকে ছুটি নিয়ে অনুপস্থিত আবার অনেকে ছুটি না নিয়েও উধাও হয়েছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া এমন ঊর্ধ্বতন ১৩ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রবিবার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। গত ২৬ জুন প্রজ্ঞাপনগুলোতে উপসচিব নাসিমুল গনি সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জন বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। তারা হলেন, পুলিশ সুপার ছানোয়ার হোসেন, পুলিশ সুপার শাহজাহান, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হাছান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম আখতারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের এএসপি মাহমুদুল হাসান, উখিয়া এপিবিনের এএসপি ইমরুল।

খবরওয়ালা/এন 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।