নোয়াখালীতে বিধবাকে ধর্ষণের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

নোয়াখালীর সূবর্ণচরে বিধবা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় মো. সিরাজ উদ্দিন (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

রবিবার (২৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সিরাজ উদ্দিন চরজব্বর থানার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের নবী মিয়া ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনীর সহযোগিতায় ধর্ষণ মামলার মূলহোতা সিরাজ উদ্দিনকে গ্রেফতার করে চরজব্বার থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর থেকে গত দুই বছর ছেলেকে নিয়ে বাবার বাড়ি চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে বসবাস করেন। গত ১১ মে রাত সাড়ে ৯টায় এক সহযোগীকে নিয়ে সিরাজ উদ্দিন ওই নারীকে বাড়িতে থেকে তুলে নির্জনস্থানে নিয়ে হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ১৩ মে সিরাজকে প্রধান করে চরজব্বর থানায় মামলা রুজু করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।