নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নরসিংদীতে রিজভী (৩৬) নামের এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে প্রতিপক্ষের লোকজন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, রায়পুরার হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।