ড. মুহাম্মদ ইউনূসও এখন মবের আতঙ্কে রয়েছেন: রনি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এখন মবের আতঙ্কে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে। তার প্রেস সচিব শফিকুল আলম যথেষ্ট। উনি এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন এই সুবাদে আমরা তাকে চিনতাম।

‘আমাদের লোকাল টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসেবে শানশওকত থাকে মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। তিনি অনেকটা আইসোলেটেড এফপির মতো, এপির মতো বা বিদেশী বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকে, তার যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই।’

রনি বলেন, ‘আমাদের এই সমাজে কমবেশি সবসময় মব ছিল। স্বাধীনতার পরে রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল সবাই মব করেছে।

অনেক বিখ্যাত বিখ্যাত লোক। তবে প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু এবারই দেখলাম যে, এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে শফিকুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ড. মোহাম্মদ ইউনূসও এখন মব আতঙ্কে ভুগছেন।

আপনি ভুগছেন, আমিও ভুগছি। প্রত্যেকটা মানুষ এই মবের আতঙ্কে রয়েছেন।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।