স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে অপহরণ করে ‘ধর্ষণ’, গ্রেপ্তার যুবক

রাজশাহীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এসময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল। পরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে পরিবার।

মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছিল র‌্যাব। সোমবার রাতে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত বুলবুলকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।