জুলাই আন্দোলনের পর বৈষম্য কমেনি, বরং আরও বেড়েছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্য কমেনি, বরং তা আরও বেড়েছে, যা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এমনটি চলতে দেয়া যায় না।’

সোমবার (৩০ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’ বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করার এক দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে সকাল থেকেই সেখানে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ও অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকসহ অন্যান্য শ্রমিক নেতা।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।