শাহজালাল বিমানবন্দরে বোয়িং বিমানে লাগেজ ট্রলির ধাক্কা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং অবস্থায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ধাক্কা দিয়েছে একটি লাগেজ ট্রলি। 

এতে বিমানের বাইরের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার সময় বিমানে কোনো যাত্রী ছিলেন না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে ঢাকাগামী বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে অবতরণ করে। যাত্রী নামিয়ে দেওয়ার পর বোয়িং বিমানটি নির্ধারিত পার্কিং বেয়তে অবস্থান করছিল। ওই সময় যাত্রীদের লাগেজ আনলোডের জন্য একটি খাঁচা ট্রলি আনা হয়। এ সময় পাশের পার্কিং বেয়তে থাকা ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের একটি অভ্যন্তরীণ ফ্লাইট ডানে ঘোরার সময় তার পাখা থেকে সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা থেকে একটি ট্রলি ব্যাগ ছিটকে বোয়িং ৭৩৭ বিমানে গিয়ে ধাক্কা খায়।

এ ঘটনায় বিমানের শরীরে আঘাত লাগে এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় ট্রলিটি চলন্ত ছিল না। তবে পাশের একটি প্লেনের পাখার বাতাসে সেটি উড়ে গিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং বিমানে ধাক্কা দেয়। তখন বিমানের ভেতরে কোনো যাত্রী ছিল না।”

তিনি আরও জানান, বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইঞ্জিনিয়ারদের একটি দল কাজ করছে।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।