ইসরায়েল ও নেতানিয়াহুর পতন অনিবার্য: ইরানি জেনারেল

ইসরায়েল এবং তার প্রধানমন্ত্রীর বেনিয়ামিন নেতানিয়াহু পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ জেনারেল। আরেকটি ভুল ইসরায়েলের সব স্বার্থ এবং ঘাঁটিগুলোকে আরও গুরুতর বিপদের মুখোমুখি করবে বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) ইরানের সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোমবার (৩০ জুন) তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান – যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ‘ইহুদিবাদীদের মৃত্যুর চক্র’ ত্বরান্বিত করেছে।

জেনারেল রহিম সাফাভি বলেন, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন আসন্ন।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির ফলে সংঘাত বন্ধ হয়ে গেলেও, শত্রু এবং তাদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং অঞ্চলজুড়ে বাহিনী সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে ইরানের।

আর কোনো ‘ভুল করলে’ তাদের (ইসরায়েল) সব স্বার্থ এবং ঘাঁটি আরও বড় হুমকির সম্মুখীন হবে, কারণ ইরান আরও তীব্রতার সাথে প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।