ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রিনা ত্রিপুরার ভাই বলেন, আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ ভোরে রিকশা নিয়ে যাওয়ার সময় কলেজের সামনে দুই ছিনতাইকারী তার মাথায় ও কাঁধে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি বান্দরবানের থানচি উপজেলারর বিদ্যামনি এলাকা। আমার বোন মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে। তাকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।