সরকারি চাকরি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের

সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তবে সংশোধিত অধ্যাদেশে কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে—সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।

এর আগে, গত ২২ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং-এর পরিপ্রেক্ষিতে এটি চূড়ান্ত করা হলো।

অধ্যাদেশটি এখন কার্যকর হতে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।