‘আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না’—আদালতে দীপু মনি

৫৯ কোটি টাকা মানি লন্ডারিং ও ৫ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত দুদকের উপ-পরিচালক এস. এম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এসময় আদালতে দীপু মনি বলেন, আমার বিরুদ্ধে ২৮টি ব্যাংকে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না, আমার মাত্র ৬টি ব্যাংক হিসাব আছে। এ সময় নিজের ৬ থেকে ৭ কোটি টাকার সম্পদ আছে বলেও দাবি করেন তিনি।

কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপু মনি বলেন, ‘আমি ১১ মাস ধরে কারাগারে আছি, মাত্র দু’দিন আমার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমাকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ দেয়া হচ্ছে না।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।