ট্রেন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এনামুল হক (৪৭) নামের এক সহকারী ট্রেন চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পৌর এলাকার মসজিদপাড়ায় নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত এনামুল হক কুষ্টিয়ার মীরপুর বারুইপাড়ার লুৎফুর রহমানের ছেলে। তিনি পেশায় সহকারী ট্রেন চালক ছিলেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, এনামুল হক একাই মসজিদপাড়ায় বাসা ভাড়া করে থাকতেন। গত কয়েকদিন তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার দরজা বন্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে ৪/৫দিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।