খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
আজ শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা, যার মেয়াদ পাঁচ দিন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেয় মোবাইল অপারেটরদের।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক আজ নিজ নিজ গ্রাহকদের ফ্রি ডেটা সরবরাহ করছে। অপারেটররা আগেই গ্রাহকদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে।
যেভাবে পাবেন ফ্রি ১ জিবি ডেটা
আজকের মধ্যে নিচের নির্ধারিত কোড ডায়াল করলেই পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট:
ডায়াল কোড
গ্রামীণফোন: *121*1807#
বাংলালিংক: *121*1807#
রবি: *4*1807#
টেলিটক: *111*1807#
খবরওয়ালা/টিএস