এক নারীকে বিয়ে করলেন আপন দুই ভাই

ভারতের হিমাচল প্রদেশে প্রাচীন পলিয়ান্ড্রি বা বহুপতি প্রথা অনুসরণ করে আপন দুই ভাই বিয়ে করেছেন এক নারীকে। হট্টি জনগোষ্ঠীর এই ঐতিহ্যবাহী রীতিকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় তিনদিনব্যাপী বিয়ের অনুষ্ঠান।

১২ জুলাই হিমাচলের সিরমাউর জেলার ট্রান্স-গিরি এলাকার বাধানা গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়। শতাধিক মানুষের উপস্থিতিতে লোকনৃত্য, গান-বাজনা ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় এই ব্যতিক্রমী বিয়ের আনুষ্ঠানিকতা।

কনে সুনীতা চৌহান, বর প্রদীপ নেগি ও কপিল নেগি জানান, তারা কোনো প্রকার চাপ ছাড়াই নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপ একটি সরকারি চাকরিতে কর্মরত এবং ছোট ভাই কপিল কাজ করেন বিদেশে।

সুনীতা বলেন, “আমি প্রথা সম্পর্কে সচেতন ছিলাম এবং নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছি।

প্রদীপ জানান, “আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি। এ জন্য গোপনে নয়, সবাইকে জানিয়ে সম্মানের সঙ্গে বিয়েটা করেছি। সিদ্ধান্তটি ছিল আমাদের তিনজনের সম্মিলিত।

ছোট ভাই কপিল বলেন, “আমি দেশের বাইরে থাকলেও আমরা দায়িত্ব, ভালোবাসা ও স্থিতিশীলতা নিয়ে আমাদের স্ত্রীর পাশে থাকব।

বিয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হিমাচল প্রদেশের রাজস্ব আইন অনুযায়ী, এই রীতিকে ‘জদিদারা নামে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ছয় বছরে বাধানা গ্রামে এই ধরনের পাঁচটি বিয়ের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, হট্টি জনগোষ্ঠী হিমাচল ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী একটি সম্প্রদায়। ২০২১ সালে ভারত সরকার তাদের তালিকাভুক্ত উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়। যদিও ভারতে একাধিক স্বামী বা স্ত্রী গ্রহণ আইনত বৈধ নয়, হিমাচলের কিছু অঞ্চলে এখনও ঐতিহ্য ধরে রেখে চলছে এই রীতি।

খবরওয়ালা/টিএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।