যুদ্ধবিমান বিধ্বস্তে আহত ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং বর্তমানে তাদের আইসিইউতে রাখা হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দিন।

ডা. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা এক বিশেষজ্ঞ কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে আমরা দগ্ধ শিশুদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি—ক্রিটিক্যাল, সিভিয়ার ও ইন্টারমিডিয়েট। ভর্তিদের মধ্যে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক, ১৩ জনের অবস্থা সিভিয়ার বা মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট।’

ডা. নাসির আরও বলেন, ‘এ ধরনের দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হয়। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়। পরবর্তী ৪৮ ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই এবং আপাতত রক্তেরও প্রয়োজন নেই। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বার্ন ইনস্টিটিউটের একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনা করছে। তবে অধিকাংশের অবস্থাই এখনো আশঙ্কাজনক বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।