ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

ফরিদপুরের কানাইপুরে বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হোসেন ফিলিং স্টেশনে পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল দশটার দিকে জেলা সদরের কানাইপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও অন্তত আর থেকে ১০ জন। সবাইকেই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস দুটিকে জব্দ করে রাখা হয়েছে। আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।