মহেশপুর সীমান্তে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া গ্রাম থেকে পাচারের সময় ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৬ জুলাই) ভোররাতে এই অভিযান চালানো হয়।

মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক আবু হানিফ সিহানুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ব্যক্তি স্বর্ণের বার বহন করে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করছিল। বিজিবি সদস্যরা তাকে আটক করতে গেলে সে ৩টি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ওই পোটলাগুলো থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মোট ওজন ৪ কেজি ২০৩ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। ঘটনার বিষয়ে মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।