তথ্য কমিশন গঠনের উদ্যোগ, শিগগিরই প্রজ্ঞাপন জারি

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (২৬ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর অধীনে একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়োগ দিয়ে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই তথ্য কমিশনারের মধ্যে অন্তত একজন নারী হবেন।

প্রায় এক বছর ধরে কমিশন শূন্য থাকায় সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

২৩ জুলাই এক বিবৃতিতে টিআইবি জানায়, তথ্য কমিশন ও মানবাধিকার কমিশনের মতো গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অচল থাকায় এটি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরকারের অবহেলার স্পষ্ট উদাহরণ। সংস্থাটি বলেছে, এই শূন্যতা দেশের জন্য বিব্রতকর এবং অবিলম্বে দুইটি কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।