‘আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে’, তনির অভিযোগ

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি অভিযোগ করেছেন, তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমনটা জানান তিনি। ফেসবুক পোস্টে এক অজ্ঞাত আইডি থেকে আসা কিছু মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেছেন তনী।

স্ক্রিনশট প্রকাশ করে তনি বলেন, ‘আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে! এই গুলোর দায়ভার কে নিবে! আমার মামলা করা উচিত কি না? আমার বোনকে টেক্সট করে এইসব থ্রেট দিচ্ছে। আমার ছেলে মেয়ের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে!’

9k= ‘আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে’, তনির অভিযোগ

পোস্টে কারো নাম উল্লেখ করেননি তনি। তবে ক্যাপশনের নিচে একটি আইডির লিংক দিয়েছেন। সেই আইডি থেকেই তার বোনকে মেসেজগুলো করা হয়েছে।

এদিকে আইডিটি ফেক বলেই মনে করছেন ভক্তরা। এই ধরনের হুমকিতে উদ্বেগ প্রকাশ করে মন্তব্যের ঘরে লিখেছেন অনেকেই। কেউ মন্তব্য করেছেন ‘তার হয়তো নিজের সন্তান নাই। নাহলে কারো ছেলে মেয়েকে এভাবে কেউ বলতে পারে?’ কারও মন্তব্য, ‘মানুষ কতটা জঘন্য হলে এরকম বলে!’ 

আবার কেউ কেউ মন্তব্য করে এসবের পেছনে ইনফ্লুয়েন্সার বারিশা হকের ইন্ধনের ইঙ্গিতও দিচ্ছে।

ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার ১২টি শোরুম রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আরেক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশা হকের সঙ্গে বেশ কয়েকবার বাকবিতণ্ডায় জড়ায় তিনি। দুজনের ভার্চুয়াল লড়াই বেশ কয়েকবার আলোচনায় উঠে আসে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।