খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৫, ৫:৪ পিএম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৭ জুলাই) দিনগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান ‘আয়ানের শ্বাসনালিসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৮ জনের মৃত্যু হলো। এখন ভর্তি আছে ৩৩ জন। যাদের মধ্যে ৩ জন এখনো আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।
খবরওয়ালা/এসআই
মন্তব্য