মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খাওয়ার পর প্রাইভেটকারে আগুন, নিহত ২

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে একটি প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে আগুন লেগে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারে ওঠার আগে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা লাগার পরেই আগুন ধরে যায় প্রাইভেটকারটিতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজন রাতেই মারা যান। আরেকজন মারা যান কুর্মিটোলা হাসপালে। কুর্মিটোলায় থাকা ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, নিহত দুজনের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ এর মধ্যে। প্রাইভেটকারে থাকা আরেকজন আহত হয়েছেন। তবে তিনি কোন হাসপাতালে আছেন খুঁজে পাওয়া যায়নি। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।