হলি ক্রস কলেজে একাদশে ভর্তির ফল প্রকাশ, ভর্তি প্রক্রিয়া যেভাবে

রাজধানীর হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার পর কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ১৬ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে কলেজ থেকে ফরম নিয়ে পূরণ করে বিকাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।

বিকাশের মাধ্যমে ভর্তির পেমেন্ট সম্পন করে Admission Confirmation Slip এর প্রিন্ট কপি জমা দিয়ে ১৫ ও ১৬ আগস্ট সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী অথবা অভিভাবক যে কেউ এসে কলেজ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

ভর্তি ফরম পূরণ করে ১৭ আগস্ট অবশ্যই শিক্ষার্থী নিজে এসে কলেজে জমা দেবে। একই সঙ্গে শিক্ষার্থীর কলেজ ইউনিফর্ম, ল্যাবকোট, জুতা ও সোয়েটারের মাপ নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।