১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণদের নতুন নির্দেশনা এনটিআরসিএ’র

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট-সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের সময় বাড়ানো হবে। শিগগিরই এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছে।

এ নির্দেশনা ইতিমধ্যে এনটিআরসিএর টেকনিক্যাল সহযোগী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩–এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড-সংশোধন করার জন্য যেসব প্রার্থী আবেদন করেছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা ডুপ্লিকেট-সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি, তাদের ডাউনলোডের সুযোগ দিয়ে সময় বর্ধিত করা হবে। বিষয়টি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।