মায়ের মামলায় স্ত্রী-সন্তান কারাগারে, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ নেজাম উদ্দীন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে লাশটি পাওয়া যায়।

নেজাম উদ্দিন চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের কর্মচারী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, নেজাম উদ্দিনের মায়ের সঙ্গে তাঁর স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলছিল। নেজামের বাবা-মা দীর্ঘদিন ধরে স্ত্রীকে তালাক দিতে চাপ দিচ্ছিলেন। তবে নেজাম তা করতে নারাজ ছিলেন। কয়েক দিন আগে উভয় পক্ষের ঝগড়াঝাঁটিতে নেজামের মা আহত হন। এতে তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন।

গত বৃহস্পতিবার ওই মামলায় আদালতে নেজামের জামিন হয়, তবে আদালত তাঁর স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রী ও আড়াই বছরের সন্তান পরে মায়ের সঙ্গে কারাগারে নেওয়া হয়। স্থানীয়দের ধারণা, স্ত্রী ও সন্তান কারাগারে থাকায় অপমান বোধ করেই নেজাম উদ্দীন আত্মহত্যা করেছেন।

চরকানাই বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নেজাম খুবই অমায়িক ছেলে ছিল। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।