বলিউডের গোপন নোংরামি প্রকাশ হলো নায়িকার মুখে

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি স্যানন এবার সরাসরি ইন্ডাস্ট্রিতে চলমান পুরুষ প্রাধান্য নিয়ে মুখ খুলেছেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পুরুষ ও নারী অভিনেতার মধ্যে ছোট ছোট বৈষম্য করা হয়, যা ইন্ডাস্ট্রিতে গোপন নোংরামির বার্তা দেয়।’

২০১৪ সালে বলিউডে অভিষেকের পর থেকে কৃতি একের পর এক সফল সিনেমায় কাজ করেছেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। কিন্তু তার মতে, ইন্ডাস্ট্রিতে আজও নারী ও পুরুষ তারকাদের সঙ্গে সমান আচরণ করা হয় না।

সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘পুরুষ অভিনেতার জন্য বড় গাড়ি, বড় মেকআপ রুম রাখা হয়। বিষয়টি গাড়ির নয়, বরং আমাকে ছোট ভাবা হচ্ছে। শুধু আমি একজন নারী বলেই আমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।’

কৃতি জানান, তার মা-বাবা দুজনেই পেশাজীবী ছিলেন এবং তাদের দুই মেয়েকে সমানভাবে দায়িত্ব নিতে শিখিয়েছেন। তিনি বলেন, ‘আমার মা এমন সময়ে বড় হয়েছেন যখন ছেলেদের অনেক কিছু করার অনুমতি ছিল, কিন্তু মেয়েদের শুধু ঘরে থাকার, রান্না করার ও নিয়ম মানার শিক্ষা দেওয়া হতো। তিনি সেখান থেকেই বেরিয়ে এসে অধ্যাপক হয়েছেন।’

মা-ই কৃতিকে সবসময় স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন বলে জানান অভিনেত্রী। সেই শিক্ষা থেকেই কৃতি আজ সমাজের বৈষম্যের বিরুদ্ধে সরব হচ্ছেন।

তিনি আরও বলেন, ‘অনেক সময় সহকারী পরিচালকরা প্রথমে আমাকে ডেকে নেয়, কিন্তু পরে অপেক্ষা করে পুরুষ অভিনেতার জন্য। আমি তখন তাদের বলতে বাধ্য হই, “এভাবে করো না।” এই মানসিকতাই বদলাতে হবে।’

বর্তমানে কৃতি স্যানন ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘তেরে ইশক মে’ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ধানুশ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।