মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলায় এলাকায় চার গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কাকুড়া ও করিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনবাহিনী মোতায়েন করা হয়েছে।

নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই অটোরিকশা চালকের পক্ষ নেয় চার গ্রামবাসী। এর মধ্যে একপক্ষে রাঁধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন এবং অপরপক্ষে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজন অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বানিয়াচং সেনাক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।