মুন্সীগঞ্জে বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এই চারজনের মৃত্যু ও জানাজা সম্পন্ন হয়। একদিনে একই গ্রামের প্রায় সমবয়সী চারজনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃতরা হলেন বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের হোসেন ডাক্তার (৬৫)।

এছাড়াও, রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬) নামে তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে কোনো তথ্য পাননি এবং বিষয়টি জানার চেষ্টা করছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।