কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়েছেন শোমসপুর বালিকা’ বিদ্যালয় এর অফিস সহকারি আব্দুল হামিদ। তার অবস্থা গুরুতর হওয়ায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিফার্ড করে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

অফিস সহকারি আব্দুল হামিদ খোকসায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
প্রতিষ্ঠান সূত্রে জানাযায়, ১৪ ই ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের জরুরী কাজে মোটরবাইক নিয়ে রওনা করলে শোমসপুর আতাহার মাস্টারের বাড়ির সামনে মোটরবাইক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত ডা.শাহানা খানম, তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে রিফার্ড করেন। আহত আব্দুল হামিদ শোমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত সিরাজুল এর ছেলে।

আরও দেখুন:



