কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এনসিপি’র প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) এবং সারজিস আলমকে (উত্তরাঞ্চল) বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
সাত দফা দাবি নিয়ে আন্দোলনরত এই শিক্ষার্থীরা গতকাল বুধবার বরিশাল শহরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আটকে দিয়েছিলেন। সেখানেই তারা এনসিপি’র ওই দুই শীর্ষ নেতাকে বরিশালে অবাঞ্ছিত বলে ঘোষণা করেন।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, গতকাল সকাল ১১টা থেকে এক ঘণ্টার জন্য ওই মহাসড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মিছিল করে চৌমাথায় উপস্থিত হন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু এই প্রতিবাদের নেতৃত্ব দেন।
তিনি জানান যে, হাসনাত এবং সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা বরিশালে এলে তাদের প্রতিহত করা হবে।
খবরওয়ালা/টিএসএন



