মা হচ্ছেন ক্যাটরিনা!

বলিউডের পারফেক্ট জুটি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের জীবনে আসতে চলেছে প্রথম সন্তান। এ নিয়ে নেট জগৎ মেতেছে নানান জল্পনা কল্পনায়।

ভিকি এবং ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের দিকে মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন ক্যাটরিনা। 

এছাড়া জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন, যাতে তিনি সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন।

ক্যাটরিনার মা হওয়ার গুজব চলছিল অনেকদিন ধরেই। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে এই সময়ে  ক্যাটরিনা জনসমক্ষে কম দেখা গিয়েছে।

এদিকে ‘ব্যাড নিউজ’ সিনেমার ট্রেলার লঞ্চে, ভিকিকে ক্যাটরিনার গর্ভাবস্থার গুজব নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “ভালো খবরের ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে তা ভাগ করতে খুশি হবো। তবে আপাতত এই গুজবের কোনো সত্যতা নেই। এখন সিনেমা উপভোগ করুন, আর যখন ভালো খবর আসবে, তখন অবশ্যই আপনাদের জানাব।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।