লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে দেশি মদের ব্যবসা, আটক ৩

লক্ষ্মীপুর পৌরসভার থানা রোড এলাকায় জয় ফার্মা নামে একটি ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশি মদের অবৈধ ব্যবসা। 

স্থানীয়দের গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।

অভিযানে ফার্মেসি থেকে ২৩ লিটার দেশি মদ জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কিশোর কুমার সাহা (৬৩), শ্রীধাম চন্দ্র বাছাড় (৪৩) ও জয় সাহা (৩০)।

স্থানীয়রা জানান, ঔষধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মদের অবাধ কেনাবেচা চলছিল, যা এলাকায় তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের হার বাড়াচ্ছিল।

অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খল বাহিনীর এক সদস্য জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।