মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত

প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরের ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে এর প্রচারণা ও টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। গেল ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সূর্য ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সূর্য ক্লাব কর্তৃপক্ষ বলছে, তারা মাত্র তিন দিন কনসার্টের টিকিট বিক্রি করেছেন। তখন সীমিত সংখ্যক টিকিট বিক্রি হয়। ইতোমধ্যে টিকিট ক্রেতাদের নাম ও ফোন নম্বর এন্ট্রি আকারে সংরক্ষণ করা হয়েছে। টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সে সময় সাংবাদিকদের উপস্থিতিও নিশ্চিত করা হবে।

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ রয়েছে, টিকিট বিক্রিও বন্ধ। কোনো প্রতারক চক্র যদি কনসার্টের নামে টিকিট বিক্রি করে, সে দায় সূর্য ক্লাব নেবে না। তাই কারও কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানান তারা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।