টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

টেকনাফের দুর্গম পর্বত থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটক নারী ও শিশুসহ মোট আটজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বুধবার (১ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার গভীর পাহাড়ে আটকে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, অভিযানে বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড়ের নিকটবর্তী এলাকা থেকে পাচারকারীদের গোপন ডেরা থেকে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও অবহিত করেন যে, পাচারকারীদের ধরার জন্য নৌবাহিনী এবং কোস্ট গার্ডের গোয়েন্দা পর্যবেক্ষণ ও অভিযান অবিরত রয়েছে। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের কার্যক্রম আগামীতেও চলতে থাকবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।