হ্যাকের ১০ ঘণ্টা পর ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ফিরে পেল কর্তৃপক্ষ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এর আগে ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে। নিজেদের পরিচয় দিতে তারা ‘Team MS 47OX’ নাম ব্যবহার করে জানায়, শিগগিরই ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে।

সকাল সাড়ে ১০টার পর থেকে পেজটি ফেসবুকের সার্চ অপশনে আর দেখা যাচ্ছিল না। এতে গ্রাহক ও অনুসারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির কারণে কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিম বিশেষভাবে কাজ করে বিকেলে নিয়ন্ত্রণ উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে পেজ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই সমাধানের চেষ্টা করেছে এবং এখন নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।