মহাসড়কে ডাকাতির ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বললো পুলিশ

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টোল প্লাজারের সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি গুজব বলছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে সেতুর টোল প্লাজারের সামনে এ ঘটনা ঘটেছে দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাত দলের সদস্যরা ডাকাতি করছে।

পুলিশ বলছে, ডাকাতির দাবিতে ছড়ানো ভিডিওটি গুজব। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এখানকার না। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে- রাস্তার মাঝখানে আইল্যান্ড। অথচ যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারজুড়ে কোনো আইল্যান্ড নেই।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, যমুনা সেতুতে এলেঙ্গা থেকে সেতুর ওপার সিরাজগঞ্জ পর্যন্ত হাই রেজলুশন ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটি ভুয়া, এখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনা আমাদের টাঙ্গাইলের নয়। এ ছাড়া গতকালও গভীর রাত পর্যন্ত মহাসড়ক নজরদারিতে রেখেছিলাম। সেখানে আমাদের সিসি ক্যামেরাও রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।