প্রবল ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বেশ কিছু এলাকায় হঠাৎ প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঝড় শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যে, বিকেলের পরপরই আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রবল বেগে ঝড় বয়ে যেতে থাকে, সঙ্গে ছিল মেঘের গর্জন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ী, মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা। এদিকে ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো বন্ধ রয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আউয়াল জানান, ঝড়ের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দ্রুত সংযোগ চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।