ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এনজিও কর্মী আহত

কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লোকমান হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমান শ্যামপুর জুরাইন এলাকার মো. আলী হোসেনের ছেলে।

আহতের বাবা জানান, লোকমান প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে হাসনাবাদ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে হামলা চালায়। তারা লোকমানের ডান হাঁটুতে ছুরিকাঘাত করে তাকে আহত করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।