আইন ও বিচার বিভাগের সচিব হলেন লিয়াকত আলী

আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লিয়াকত আলী মোল্লা। সোমবার (৬ অক্টোবর) জুডিসিয়াল সার্ভিসের এ কর্মকর্তাকে নিয়মিত সচিব নিয়োগ দিয়ে আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।

গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। ২৮ আগস্ট সচিবের চলতি দায়িত্ব পান অতিরিক্ত সচিব লিয়াকত আলী মোল্লা।

জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।