বাবা-মাকে খুন করে ঘরের মাটিতে পুঁতে রাখলো ছেলে

ময়মনসিংহের ত্রিশালে অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে নিজের বাবা-মাকে নৃশংসভাবে হত্যা করেছে এক যুবক। হত্যার পর তাদের মরদেহ ঘরের মাটির নিচে পুঁতে রাখে সে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে রাজুকে আটক করে।

নিহতরা হলেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী রানোয়ারা বেগম। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে এ ভয়াবহ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সেদিন দুপুরে প্রথমে নিজের মাকে গলাটিপে হত্যা করে রাজু। এরপর রাতে বাবা মোহাম্মদ আলী বাড়ি ফিরলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলে। পরে নিজের ঘরের পাশে বিছানার নিচে গর্ত খুঁড়ে দুইজনের মরদেহ চাপা দেয় সে।

পরদিন বৃহস্পতিবার দুপুরে রাজুর এক আত্মীয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রাজু হত্যার কথা স্বীকার করে এবং পুলিশকে ঘটনাস্থলে নিয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকেই বাবা-মায়ের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। টাকা না পেলে সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াত।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ বলেন, “এটি এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। রাজুকে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ঘরের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।