লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার লেক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়দের চোখে পড়ে লেকে ভাসমান মরদেহটি। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, লেকের আশপাশ এলাকায় রাতে খুব একটা চলাচল থাকে না। তাই কীভাবে যুবকটি সেখানে পড়েছে বা মারা গেছে, তা জানা নেই। মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু জানান, স্থানীয়রা প্রথমে লেকের পানিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে।

তিনি আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।