সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। 

এক ফেসবুক পোস্টে রবিবার দুপুরে তিনি এ পরামর্শ দেন।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্যের কারণেই সারজিসকে পরামর্শ দিলেন সংগীত জগতের আলোচিত তারকা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম।

এসময় তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’

প্রিন্স মাহমুদ বলেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্নতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।