মাউশির ডিজিকে সরিয়ে দিলো শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাউশিতেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাউশির ওএসডি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

গত ৬ অক্টোবর বর্তমান ডিজি দায়িত্বে থাকা অবস্থায়ই নতুন ডিজি খুঁজতে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এর পরদিন ৭ অক্টোবর ডিজির পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনকে চিঠি দেন অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। তাতে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।