খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ই অক্টোবর ২০২৫, ১:১২ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হচ্ছে।
দলীয় সূত্র জানায়, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়ার কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। পরীক্ষা শেষে রাতেই তার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।
গণতন্ত্রের মাতা হিসেবে পরিচিত এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
এর আগে সর্বশেষ গত ২৮ আগস্ট (২০২৫) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি একই হাসপাতালে গিয়েছিলেন।
খবরওয়ালা/আশ
মন্তব্য