চলতি মাসে ১ দিন ছুটি নিলেই টানা ৪ দিন পাবেন যারা

সরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি রয়েছে ঐচ্ছিক ছুটির সুযোগ। যদিও নামমাত্র ‘ঐচ্ছিক’, বাস্তবে এটি নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে গ্রহণ করা যায়। ধর্মীয় পর্ব অনুযায়ী সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটি নেওয়ার দিনগুলো বাৎসরিক ছুটির পঞ্জিতে নির্ধারিত থাকে। ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

চলতি মাসে মিলছে টানা ৪ দিনের ছুটি

চলতি অক্টোবর মাসে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা ছুটির সুবর্ণ সুযোগ।
২০ অক্টোবর সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

এই দিনটি সোমবার, যার আগে রয়েছে ১৯ অক্টোবর রবিবার কর্মদিবস এবং তার আগে ১৭ অক্টোবর শুক্রবার ও ১৮ অক্টোবর শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর ঐচ্ছিক ছুটি নেবেন এবং সঙ্গে ১৯ অক্টোবর রবিবার ১ দিনের ছুটি যুক্ত করবেন; তারা ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

কোন ধর্মে কত দিনের ঐচ্ছিক ছুটি?

  • মুসলিম কর্মচারীরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারবেন।
  • হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
  • খ্রিস্টান ধর্মের জন্য ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।
  • বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন।

ছুটি নিতে হলে কী করতে হবে?

ঐচ্ছিক ছুটি নেওয়ার জন্য অবশ্যই—

  • বাৎসরিক ছুটির তালিকায় উল্লিখিত ধর্মীয় পর্বের মধ্যে হতে হবে।
  • পূর্বানুমোদন নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
  • ছুটি সাপ্তাহিক ছুটি বা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত করে নেওয়া যেতে পারে।

এই ছুটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যাদের বাৎসরিক ছুটির তালিকায় মহালয়ার দিনটি অন্তর্ভুক্ত রয়েছে এবং যারা আগেই ঐচ্ছিক ছুটির অনুমোদন নিয়েছেন।

আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং এখনো অনুমোদন না নিয়ে থাকেন, তাহলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনই প্রস্তুতি নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি উপভোগের জন্য।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।