ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ ফিরছে

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ শনিবার রাতে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ৮টা ৫০ মিনিটে মরদেহগুলো নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মং চিংনু মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মরদেহ আজ রাত ৯টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। নিহতদের মধ্যে একজন রাউজান উপজেলার বাসিন্দা, বাকিরা সাতজনই সন্দ্বীপের।’

তিনি আরও জানান, আগামীকাল রোববার সকালে সন্দ্বীপে নিহতদের জানাজার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই আট প্রবাসী বাংলাদেশি প্রাণ হারান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।