খবরওয়ালা অর্থ-বাণিজ্য ডেস্ক:
প্রকাশ: ২৩ই অক্টোবর ২০২৫, ১১:২৮ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
গত হিসাববছরের একই প্রান্তিকে (জুলাই’২৩–সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৮১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ০৬ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, যা গতবছরের একই সময়ে ছিল ২ টাকা ৬১ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১৩০ টাকা ০৪ পয়সা।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য